ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন সকাল থেকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বঙ্গভবনে এবং প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ শেরে বাংলা নগরের প্রধান উপদেষ্টা ভবনে কূটনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
রাষ্ট্রপতির তথ্য সচিব আবদুল আউয়াল হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গভবনে সকাল সাড়ে ৯টা থেকে ক ূটনীতিকদের সঙ্গে এবং পরে ১০টা থেকে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এছাড়া প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ রাত ৮টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন।
প্রধান উপদেষ্টার সহকারী তথ্য সচিব পরীক্ষিত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি সকাল ১১টা থেকে শেরে বাংলা নগরে প্রধান উপদেষ্টা ভবনে বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসকে/১৬৫৫ঘ.
bdnews24