২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মহানগরীতে ২২১ স্থানে ঈদ জামাত

নগরীতে এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে ২২১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2008, 10:51 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---নগরীতে এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে ২২১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। একই স্থানে সকাল সাড়ে নয়টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে সকাল নয়টায়। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর ১২৯ টি স্থানে এবং কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির তত্ত্বাবধানে ৯২ টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি আয়োজিত জামাতের সময়সূচি: সকাল ৮ টায়-লালদীঘি আঞ্চলিক ঈদগাহ ময়দান, হাজী গোলাম রসুল ওয়াকফ এস্টেট মসজিদ, তিনপোল জুবলী রোড; টার্মিনাল বায়তুশ শরফ জুমা মসজিদ, ছোবহানিয়া আলীয়া মাদ্রাসা ময়দান, আছাদগঞ্জ; টাইগার পাস কেন্দ্রীয় জামে মসজিদ; বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট জামে মসজিদ, ষোলশহর; হযরত হামজা খাঁ (রহ.) শাহী জামে মসজিদ ঈদগাহ ময়দান, হামজারবাগ; পাঁচলাইশ হাজীপাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা জামে মসজিদ; বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসা ময়দান; বায়তুন আজিজ জামে মসজিদ, ব্যাটারীগলি; উত্তর সত্ত্বা গাউছিয়া হাফেজিয়া এতিমখানা ঈদ জামাত; খাতুনগঞ্জ শমসেরখান ওয়াকফ জামে মসজিদ ঈদ জামাত, খাতুনগঞ্জ; মাদ্রাসাতুল ইসলামীয়া মিছবাহুল উলুম মাদ্রাসা ময়দান; পাথরঘাটা হাজী ছুফী ছোবহান সওদাগর ও নুর নাহার বেগম জুমা মসজিদ; বক্সির হাট হাজী শরিয়ত উল্লাহ সওদাগর জুমা মসজিদ; আছাদগঞ্জ জামে মসজিদ; বংশাল রোড মহল্লা জামে মসজিদ, ফিরিঙ্গী বাজার; পীর বদর (রহ.) আউলিয়া মসজিদ, বক্সির হাট; জি.আর.পি পুলিশ লাইন ময়দান; পাথরঘাটা মধু বেপারী হাজী নজুমিয়া লেন জুমা মসজিদ; বায়তুল কাদের মসজিদ ময়দান, হাটহাজারী; মসজিদ-ই-নূর মাদ্রাসা রশিদিয়া হাফেজিয়া এতিমখানা; সদরঘাট পুরাতন পোর্ট কলোনী ঈদ জামাত ময়দান; হাজী তবিয়ত খাঁ জামে মসজিদ, দেওয়ানবাজার; জে.আই মাদ্রাসা, ব্যাটারীগলি। সকাল সাড়ে ৮ টায় : পোলোগ্রাউন্ড রেলওয়ে পাবলিক স্কুল মাঠ; হযরত শাহ সুফী আমানত খান (রহ.) দরগাহ মসজিদ; চান্দগাঁও হামিদচর জামে মসজিদ; হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ মসজিদ ঈদগাহ ময়দান; চন্দনপুরা দারুল উলুম আলীয়া মাদ্রাসা; আল আমিন বাড়িয়া মাদ্রাসা ঈদগাহ ময়দান, বাহির সিগন্যাল; বায়তুশ শরফ জুমা মসজিদ ময়দান; জাম্বুরী ময়দান; চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম ময়দান; বোলোয়ার খান জামে মসজিদ; মেহেদীবাগ সিডিএ কলোনী জুমা মসজিদ; কদম মোবারক শাহী জামে মসজিদ; চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ জুমা মসজিদ; ঘাটফরহাদবেগ আতরজান বিবির মসজিদ; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঈদগাহ ময়দা, নাছিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় ময়দান, বায়তুল মামুর জামে মসজিদ, মোহরা কাদেরীয়া ময়দান, হযরত মোল্লা মিসকিন শাহ (র.) মসজিদ, বাকলিয়া মিয়া খান নগর মাদ্রাসা এ মোজাহারুল উলুম; কামাল-ই-ইসকে মুস্তফা (দ.)কমপ্লেক্স জামে মসজিদ; চিটাগাং জুট ম্যানুফ্যাকচারিং মসজিদ, বহদ্দারহাট ওয়াপদা কলোনী জামে মসজিদ; মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান; খলিফাপট্টি বায়তুল নূর জামে মসজিদ; ঝাউতলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ; পূর্ব নাছিরাবাদ জামে মসজিদ, মসজিদে গাউছুল আজম জিলানী (ও.); উত্তর সত্তা গাউছিয়া হাফিজিয়া এতিমখানা, কালুরঘাট এফআইডিসি মসজিদ কমপ্লেক্স; ফিরিঙ্গিবাজার অঙ্গীকার ক্লাব জেএমসে হাইস্কুল ময়দা; বকশিরহাট হাজী শরীয়ত উল্লাহ সওদাগর জুমা মসজিদ, পীর বদর (র.) আওলিয়া জামে মসজিদ, মাইঝ্যাদিবি শাহী জামে মসজিদ; মাদ্রাসা নুরীয়া ঈদগাহ ময়দান; ফিরিঙ্গিবাজার জামে মসজিদ; স্টেশন রোড জুমা মসজিদ; নিউ ঝাউতলা জুমা মসজিদ; ওমরগণি এমইএস কলেজ ময়দান; বাংলাদেশ ইসলামী একাডেমি; মাঝিরঘাট শাহী বিবির মসজিদ; মসজিদ এ বায়তুস সালাম; দক্ষিণ হালিশহর কাটাখালী হযরত আলী শাহ (র.) প্রাথমিক বিদ্যালয়; হালিশহর হাউজিং এস্টেট ময়দান; উত্তর হালিশহর হাউজিং প্রাইমারি স্কুল ময়দান; নেছারিয়া আলীয়া মাদ্রাসা ময়দান; সর্দার বাহাদুর নগর ঈদগাহ ময়দান; মসজিদ-ই-নুর মাদ্রাসা রশিদিয়া হাফিজিয়া এতিমখানা; গাউছুল আজম জামে মসজিদ ঈদগাহ ময়দান; হাজী সালেহ জহুর জামে মসজিদ; চাঁদ মিয়া মুন্সী রোড জামে মসজিদ; পাঁচলাইশ হাজী পাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা জামে মসজিদ; চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ লাইন ময়দান; পাঁচলাইশ আমিন জুট মিল মসজিদ ময়দান; লালিয়াহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দান; বাংলাবাজার রশিদ বিল্ডিং চত্বর। সকাল ৯ টায় : প্রধান কেন্দ্রীয় ঈদ জামাত এম.এ. আজিজ স্টেডিয়াম; প্যারেড ময়দান জোনাল ঈদ জামাত; পাঁচলাইশ ওয়াজেদিয়া আলীয়া মাদ্রাসা ময়দান; হাজী নজুমিয়া সওদাগর জুমা মসজিদ ঈদ জামাত, স্ট্র্যান্ড রোড; জাহানারা ইব্রাহীম ফাউন্ডেশন জামে মসজিদ, পশ্চিম মাদারবাড়ী; পাঁচলাইশ চালিতাতলী ঈদগাহ ময়দান; খান বাহাদুর মিঞা খান সওদাগর জামে মসজিদ ঈদ জামাত, বাকলিয়া ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ময়দান ঈদ জামাত। সিটি করপোরেশনের ঈদ জামাত: সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ৪১ টি ওয়ার্ডে একটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ওয়ার্ড কাউন্সিলরা এই প্রধান জামাত তত্ত্বাবধান করবেন। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে একাধিক স্থানে অন্যান্য ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এসকে/১৬৪৪ঘ.