ঢাকা সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন রাজধানীতে জাতীয় ঈদগাহসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে যেসব ঈদের জামাত অনুষ্ঠিত হবে তার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উদ্যোগে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ নূরউদ্দিন মাওলানা প্রধান জামাতের ইমামতি করবেন।
তবে আবহাওয়া খারাপ থাকলে তা একই সময়ে ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে বলে ডিসিসি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রতিবছরের মতো এবারও ডিসিসির ব্যবস্থাপনায় মহানগরীর ৯০টি ওয়ার্ডে চারটি করে মোট ৩৬০টি জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়, তৃতীয় জামাত সাড়ে ৯টায়, চতুর্থ জামাত সাড়ে ১০টায় এবং সর্বশেষ জামাত ১১টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের দু'টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৮টায়। অন্যটি সকাল ৯টায়। এর বাইরেও সলিমুল্ল
bdnews24