২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন

বরিশালে একটি হত্যা মামলায় ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

বরিশাল, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে একটি হত্যা মামলায় ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ সোমবার দুপুরে এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- সাইদুল কবির ব্যাপারী, নূরু ব্যাপারী, কলম সরদার, সাইদুল হাওলাদার, পল্টু ব্যাপারী, বেল্লাল ব্যাপারী, ফারুক ব্যাপারী, আতাহার ব্যাপারী, ইউনুস প্যাদা, বিষাই খাঁ, সোহেল ব্যাপারী, আনিস ব্যাপারী, সবুজ ব্যাপারী, হারুন ব্যাপারী, মহিউদ্দিন ব্যাপারী, স্বপন খাঁ ও তোতা মিয়া। এদের মধ্যে প্রথম ছয়জন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। ৬৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি সর্বহারা নেতা ফখরুল আলম তরুকে পুলিশে ধরিয়ে দেওয়া এবং মামলা তুলে না নেওয়ায় ২০০৫ সালের ২২ নভেম্বর বিকেল ৪ টায় আসামিরা মুলাদী উপজেলার চরবাহাদুরপুর গ্রামের ট্রলার মালিক ও চালক শাহাবুদ্দিন ব্যাপারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় শাহাবুদ্দিনের স্ত্রী আয়শা খাতুন ওইদিনই মুলাদী থানায় ২১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তদন্ত কর্মকর্তা মুলাদী থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ লস্কর ২০০৬ সালের ১০ এপ্রিল ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। এ মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে আব্দুর রহিম খান বাদশাহ মামলাটি পরিচালনা করেন। আসামিপক্ষে ছিলেন মোকলেছুর রহমান ও গিয়াসউদ্দিন কাবুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২০ ঘ.