২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে 'প্যানেল' নির্ধারণ

কুমিল্লা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য তিনজন করে আগ্রহী আবেদনকারীকে নিয়ে দুটি প্যানেল নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের 'সার্চ কমিটি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 10:27 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য তিনজন করে আগ্রহী আবেদনকারীকে নিয়ে দুটি প্যানেল নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের 'সার্চ কমিটি'। শিগগিরই এই তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, সোমবার সার্চ কমিটির বৈঠকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য আগ্রহী ১৫ জন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ১৩ জনের মধ্য থেকে এই দুটি প্যানেল ঠিক করা হয়েছে। রাষ্ট্রপতি এ দুটি প্যানেল থেকে দুজনকে বিশ্ববিদ্যালয় দুটির উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন। কমিটির কো-চেয়ারম্যান শিক্ষা সচিব মো. মমতাজুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কাজী সালেহ আহমদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক এহসানুল হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুসম্পদ অনুষদের সাবেক ডিন অধ্যাপক এস এম বুলবুল, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয়) এ জেড এম শফিকুল আলম উপস্থিত ছিলেন। কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিরাজুল ইসলাম খান পদত্যাগ করলে সেখানকার উপাচার্যের পদটি খালি হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ আবুল হোসেন ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছেন। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম মাওলাকে স