২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

টাকা ধার না দেওয়ায় নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নে রোববার এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 09:37 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

নড়াইল, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকা ধার না দেওয়ায় নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নে রোববার এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যবসায়ীর নাম আকরাম শেখ (৪৫)। তার আত্মীয় ইব্রাহিম শেখ এ ব্যাপারে একটি মামলা করেছেন। এজাহারের বরাত দিয়ে কালিয়া সদর থানার উপ-পরিদর্শক মো. রমজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমতলা গ্রামের মাহবুব মণ্ডলসহ কিছু সন্ত্রাসী আকরামের কাছে দুই লাখ টাকা ধার চেয়ে আসছিল। টাকা না দেয়ায় ৮/১০ জন সন্ত্রাসী রোববার ইফতারির সময় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রচণ্ড পিটুনি দেয়। কিছুক্ষণ পর আকরামের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উপ-পরিদর্শক রমজান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৫৩০ ঘ.