২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর সড়কে ট্যাক্সিক্যাবে আগুন

রাজধানীর মিরপুর সড়কে শনিবার বিকালে একটি হলুদ ট্যাক্সিক্যাবে আগুন ধরে যায়। গাড়ির চালক দ্রুত নেমে যাওয়ায় রক্ষা পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মিরপুর সড়কে শনিবার বিকালে একটি হলুদ ট্যাক্সিক্যাবে আগুন ধরে যায়। গাড়ির চালক দ্রুত নেমে যাওয়ায় রক্ষা পান। ধানমন্ডি থানার উপপরিদর্শক স্বপন চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর সড়কে ধানমন্ডি ৩ নম্বর সড়কের মাথায় আসাদগেটগামী একটি হলুদ ট্যাক্সি ক্যাবে হঠাৎ আগুন লাগে। চালক দ্রুত নেমে পড়তে সক্ষম হন। দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।" তিনি জানান, যান্ত্রিক ত্র"টির কারণে আগুন লাগে বলে দমকল বাহিনীর সদস্যরা জানিয়েছেন। গাড়িতে সিএনজি সিলিন্ডার থাকলেও বিষ্ফোরণ ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/২০৪৩ ঘ.