ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজায় শুক্রবার ভোররাতে ৩৬০ পিস ভারতীয় শাড়িসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ।
শাড়ি পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পিকআপ ভ্যানের চালক রাজু মিয়াকে (২৬)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ভারতীয় এ শাড়ি পিকআপ ভ্যানে করে ঢাকায় পাচারের সময় আটক করা হয়।
তিনি জানান, আটককৃত শাড়ির বাজারমূল্য আনুমানিক দুই লাখ টাকা। এ ব্যাপারে মামলা হয়েছে সদর থানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০০ ঘ.
bdnews24