চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সানম্যান গ্র"পের চেয়ারম্যান ও বিকল্প ধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর এম এ মান্নানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছেন তার প্রতিষ্ঠানের চাকরিচ্যুত দুই কর্মকর্তা।
বৃহষ্পতিবার দুপুরে সানম্যান গ্র"পের সাবেক মহা-ব্যবস্থাপক (উৎপাদন) মতিউর রহমান ও সিনিয়র ব্যবস্থাপক ইকবাল হোসেন চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ গোলাম ফারুকের আদালতে এই মামলা দায়ের করেন। অবৈধভাবে চাকরিচ্যুতি করার অভিযোগ এবং বকেয়া বেতন দাবি করে করা এই মামলায় গ্রুপের আরও সাত কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
মতিউর রহমান গত ১৬ সেপ্টেম্বর মেজর মান্নানসহ আট জনের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্র"প থেকে ২০০৭ সালের ১ নভেম্বর আমাকে এবং সিনিয়র ব্যবস্থাপক ইকবাল হোসেনকে অবৈধভাবে চাকুরিচ্যুত করা হয়।"
তার দাবি, নিয়মতান্ত্রিকভাবে তাদের চাকুরিচ্যুত করা হয়নি। তাই তারা এখনো গ্র"পে চাকরি করছেন হিসেবে বিবেচিত হবেন।
মতিউর রহমান জানান, মামলার অন্য আসামিরা হলেন গ্র"পের মহাব্যবস্থাপক (প্রশাসন) এফ রহমান মল্লিক, ব্যবস্থাপক (পরিকল্পনা) একে আজাদ, উপমহাব্যবস্থাপক আবুল খায়ের লাবু, পরিচালক অর্থ আরশাদ উল্ল্যাহ, পরিচালক (নিরীক্ষা) শংকর পাল, কারখানা ব্যবস্থাপক মোকাররম হোসেন ও সহকারি কারখানা ব্যবস্থাপক জসিম উদ্দিন।
বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএইচবি/২১২৫ ঘ.
bdnews24