ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার ভোররাতে মেঘনা নদীতে ১৪০ বস্তা ইউরিয়া সারসহ একটি নৌকা আটক করেছে পুলিশ।
সার পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে। এরা হলেন- বাচ্চু মিয়া (৩৫), নোমান মিয়া (৩৬), আইয়ুব আলী (৪০), আনু মিয়া (৫০), মো. কাউছার মিয়া (৩৫), বাচ্চু মিয়া (২৫)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন কান্তি দাস গুপ্ত জানান, ভোরাতে আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদীর চরসোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে সার বোঝাই নৌকাসহ ছয় পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, এ সার অবৈধভাবে আশুগঞ্জ থেকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পাচার করা হচ্ছিল। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৩৫১ ঘ.
bdnews24