ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বুধবার যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী জন নেগ্রোপন্টের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেন বলে বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্য বিশেষ করে তৈরী পোশাকের অবাধ বাজার সৃষ্টি এবং এ সংক্রান্ত যুক্তরাষ্ট্রের আইন নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়।
এছাড়া আগামী ১৮ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং এর প্রস্তুতির বিষয়ও আলোচনায় স্থান পায়।
নিউ ইয়র্কের একটি হোটেলে ওই বৈঠকের পর ইফতেখার চৌধুরী সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহু বিষয়ে মিল রয়েছে, যা পরস্পরের মধ্যে বণ্টন করা যেতে পারে।"
রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা স
bdnews24