২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ১৩

সিলেটের জৈন্তাপুরে বুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। সিলেট-তামাবিল সড়কের দিরাইমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

সিলেট, সেপ্টম্বর ২৪ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুরে বুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। সিলেট-তামাবিল সড়কের দিরাইমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী গ্রামের হোসেন আলীর ছেলে এলাইছ মিয়া (৬০), সমছুল হকের ছেলে আবদুল মালেক (৫০), নলজুরি গ্রামের রমজান আলীর স্ত্রী ফাতেমা বেগম (২৫), বড় আলীর স্ত্রী হনুফা (৩৫), একই গ্রামের সমলা বেগম (৪০) এবং আদর্শ গ্রামের আবু তাহেরের মেয়ে সুজিনা বেগম (১৮)। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে আবদুল বারেক (৬০), আবদুল মালেক (৫৫), হোনা (৪০), বেলাল (৩০) ও সাহাব উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নন্দন ধর জানান, সন্ধ্যায় জৈন্তাপুর থেকে জাফলংগামী একটি লেগুনা (হিউম্যান হলার) এবং সিলেটগামী একটি ট্রাকের মধ্যে দিরাইমারা এলাকায় সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায় এবং ছয় আরোহী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পলাতক। বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২১৩ ঘ.