ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ডাক বিভাগ ও গ্রামীণফোন (জিপি) বুধবার এক 'সহযোগিতা চুক্তি' স্বাক্ষর করেছে। 'ডাকঘর কর্মীদের আয় বৃদ্ধি এবং পারস্পরিক যোগাযোগ রক্ষার সুবিধার্থে' এ চুক্তি করা হয়েছে বলে সংশ্লিষ্ট পক্ষরা জানিয়েছে।
চুক্তির আওতায় দেশে ডাকঘরের আট হাজার শাখার ২৪ হাজার কর্মীকে বিশেষ সিম কার্ড দেবে গ্রামীণফোন। এই সিমের মাধ্যমে জিপি পাবলিক ফোন ও ফ্লেক্সিলোড করার সুবিধা পাওয়া যাবে। এছাড়া হেলথলাইন ও বিল-পে সার্ভিসও যুক্ত হবে।
গ্রামীণফোনের বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডার্স ইয়েনসেন ও ডাকবিভাগের মহাপরিচালক মোবাশ্বেরুর রহমান বুধবার এ চুক্তিতে সই করেন।
রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালেক, ডাক ও টেলিযোগাযোগ সচিব ইকবাল মাহমুদসহ মন্ত্রণালয় ও গ্রামীণফোনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম এ মালেক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "এ ধরনের উদ্যোগের ফলে দেশের ডাকঘর কর্মীরা উপকৃত হবে।"
তবে গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ইতোমধ্যে ২ কোটি ছাড়িয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির অবকাঠামোগত স
bdnews24