২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পানির ট্যাংক মাথায় পড়ে এক জন নিহত

সাভারের জামগড়া এলাকায় পানির ট্যাংক ছাদ থেকে পড়ে এ চাপায় এক জন নিহত এবং আরও দুই জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 07:41 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

সাভার, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের জামগড়া এলাকায় পানির ট্যাংক ছাদ থেকে পড়ে এ চাপায় এক জন নিহত এবং আরও দুই জন আহত হয়েছে। বেরণ মহল্লার একটি বাড়িতে বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। নিহতের নাম আঁখি আক্তার (১৩)। তার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দা থানার তেকাটী গ্রামে। আহতরা হলেন- রহিমা বেগম (২৫) ও মোহাম্মদ অনিক (২৮)। হতাহতরা সবাই ওই বাড়িতে ভাড়াটে। বাড়ির মালিকের দাম আলী আকবর। ওই বাড়ির ভাড়াটে জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৭টার দিকে আচমকা বিকট শব্দে বাড়ির বাথরুমের দেয়াল ধসে পড়ে। ওই সময় বাথরুমের ছাদে থাকা পানি ভর্তি ট্যাংকি নিচে পড়ে যায়। আর এর নিচে চাপা পড়ে আঁখি, রহিমা ও অনিক। আঁখি সঙ্গে সঙ্গেই মারা যায়। নিহত হয়। আহত রহিমা বেগম ও মোঃ অনিককে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর থেকে বাড়ির মালিক আলী আকবর পালিয়েছে বলেও তারা জানান। আব্দুস সাত্তার নামে অপর এক ভাড়াটে জানান, ঘটনার সময় আঁখি ও রহিমা বাথরুম লাগোয়া কলঘরে হাড়ি-পাতিল ধোয়ার কাজ করছিল। আর অনিক গোসল করছিল। ঘটনার পর থেকে বাড়ির মালিক আকবর পলাতক বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল ঘুরে এসে আশুলিয়া থানার উপ-পরিদর্শক দেওয়ান কৌশিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কম সিমেন্ট দিয়ে দেয়াল নির্মাণ এবং ছাদে রড না দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।" তিনি বলেন, "ক্ষতিগ্রস্তদের স্বজনরা অভিযোগ দিলে বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।" আঁখির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। আহত দুই জনকেও চিকিৎসার জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৯ ঘ.