২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিকদের সম্মানে ইফতারে বাড়তি নিরাপত্তা চেয়ে আ. লীগের চিঠি

কূটনীতিকদের সম্মানে আওয়ামী লীগের ইফতার মাহফিলে বাড়তি নিরাপত্তা চেয়ে দলটির পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের কাছে মঙ্গলবার চিঠি দেওয়া হয়েছে। আগামী শুক্রবার হোটেল রেডিসনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 06:19 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কূটনীতিকদের সম্মানে আওয়ামী লীগের ইফতার মাহফিলে বাড়তি নিরাপত্তা চেয়ে দলটির পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের কাছে মঙ্গলবার চিঠি দেওয়া হয়েছে। আগামী শুক্রবার হোটেল রেডিসনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান দুপুর ৩টার দিকে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে দিয়ে আসেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অফিসে ছিলেন না। আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে রাতে বলেন, "যেহেতু ভারত ও পাকিস্তানে সা