ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ ও পূজা উপলক্ষ্যে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা নেয়া হলেও স্বস্তিতে নেই ব্যবসায়ীরা। তারা বলছেন, প্রকাশ্য চাঁদাবাজি না থাকলেও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বাড়ায় তাদের শঙ্কা কাটছে না।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গাউছিয়া মার্কেটে পুলিশ মহা-পরিদর্শক নূর মোহাম্মদের সঙ্গে এক মত বিনিময় সভায় ব্যবসায়ী নেতারা এ অস্বস্তির কথা জানান।
ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা স্বস্তিতে নেই। বিপণিবিতানগুলোতে চাঁদাবাজির ঘটনা খুব একটা না ঘটলেও সা
bdnews24