২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিডিবি'র মোয়াজ্জেমের বিরুদ্ধে চট্টগ্রামে দুদকের মামলা

ঘোষিত আয়ের বাইরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক (পিডিবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ও তার স্ত্রী আয়েশা হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত আয়ের বাইরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক (পিডিবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ও তার স্ত্রী আয়েশা হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম মঙ্গলবার কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মোয়াজ্জেম হোসেন ও তার স্ত্রী কমিশনে দেয়া সম্পত্তির হিসাব বিবরণীতে ১ কোটি ৪১ লাখ টাকার তথ্য গোপন করেছেন। এই টাকা তারা অবৈধভাবে অর্জন করেছেন। মোয়াজ্জেম ও তার স্ত্রী পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/জেকে/এমএইচবি/২২১৬ ঘ.