দিনাজপুর, সেপ্টম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার বেকীপুল এলাকায় মঙ্গলবার বিকেলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
নিহত আব্দুল বারেক (৩০) একটি বাসের চালক।
আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সৈয়দপুর হাসপাতাল ও পাকেরহাট স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার দিনাজপুর-রংপুর মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া জানান, বিকেল সাড়ে ৩টার দিকে চিরিরবন্দর উপজেলা বেকীপুল এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা তৃপ্তি পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে তৃপ্তি পরিবহনের চালক আব্দুল বারেক নিহত হন। দু'বাসের আরও ২৫ জনের মতো যাত্রী আহত হন।
এই ঘটনার প্রায় ২ ঘন্টা দিনাজপুর-রংপুর মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৬ ঘ.
bdnews24