২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ২৫টি গুদাম ও দোকান পুড়ে গেছে

কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুরে সোমবার বিকেলে ১০টি বড় গুদাম ও ১৫টি দোকান আগুনে পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিকেল ৪টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে একটি তুলার দোকানে আগুন লাগে। কুষ্টিয়া ও কুমারখালীর দমকল কর্মীরা বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুরে সোমবার বিকেলে ১০টি বড় গুদাম ও ১৫টি দোকান আগুনে পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিকেল ৪টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে একটি তুলার দোকানে আগুন লাগে। কুষ্টিয়া ও কুমারখালীর দমকল কর্মীরা বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কুমারখালীর দমকলকর্মী আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, জানিপুরের হাজী জালাল উদ্দিন মার্কেটের আব্দুল মজিদের তুলার দোকানে আগুন লাগার পর আশপাশে ছড়িয়ে যায়। এতে পাট, খেসারী ও গুড়ের বড় বড় ১০ টি গুদাম এবং ১৫টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রফিক, আব্দুর রাজ্জাক প্রমূখ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৭ ঘ.