ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় প্রাইভেট কারধারী মাত্র ২ শতাংশ মানুষকে সুবিধা দিতে গিয়ে নগরীর অধিকাংশ মানুষ উপযুক্ত পরিবহন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে রাজধানীর যানজট নিরসনে প্রাইভেট কার ব্যবহার নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন পরিবেশবিদ, বেসরকারি উন্নয়নকর্মী ও সাংবাদিকরা।
সোমবার সকালে ধানমন্ডির আইমেক্স সেন্টারে 'যানজট সমস্যা এবং সমাধানে করণীয়' শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ বিষয়টি তুলে ধরেন।
'বিশ্ব গাড়ি মুক্ত দিবস' (কার ফ্রি ডে) উপলক্ষে 'পরিবেশ বাঁচাও আন্দোলন' (পবা) এই আলোচনা সভার আয়োজন করে।
সভাপতির বক্তব্যে সাংবাদিক কামাল লোহানী বলেন, "রাজধানীর যানজট নিরসনে প্রাইভেট কার নিয়ন্ত্রণ জরুরি। কারণ প্রাইভেট কার অনেক বেশি জায়গা নিয়ে খুব অল্পসংখ্যক মানুষ বহন করে।"
তিনি বলেন, "অনেকে মনে করেন, সড়ক ও অবকাঠামো সুবিধা বাড়ালেই যানজট কমে যাবে। কিন্তু সড়ক ও অবকাঠামো বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যাও বৃদ্ধি পায়; যা যানজট সৃষ্টি করে।"
মূল প্রবন্ধে ডাব্লি
bdnews24