২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সারের দাবিতে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ

ইউরিয়া সারের দাবিতে নড়াইল সদর উপজেলার পাঁচ শতাধিক কৃষক রোববার সকালে নড়াইল-মাগুরা সড়ক পাঁচ ঘন্টা অবরোধ করে রাখে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং যৌথবাহিনীর সদস্যরা সোমবার কৃষকদের সার দেওয়ার আশ্বাস দিলে তারা দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

নড়াইল, ২১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরিয়া সারের দাবিতে নড়াইল সদর উপজেলার পাঁচ শতাধিক কৃষক রোববার সকালে নড়াইল-মাগুরা সড়ক পাঁচ ঘন্টা অবরোধ করে রাখে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং যৌথবাহিনীর সদস্যরা সোমবার কৃষকদের সার দেওয়ার আশ্বাস দিলে তারা দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয়। সদর উপজেলার পাজারখালী গ্রামের কৃষক মো.রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার হবখালী ইউনিয়নের পাঁচ শতাধিক কৃষক সারের জন্য রোববার ভোর থেকে পাজারখালী বাজারে ডিলার হাবিবুল্লাহর দোকানের সামনে ভিড় করে। কিন্তু বেলা বাড়ার পরও সার না দেওয়ায় সকাল ৮টার দিকে কৃষকরা বিক্ষুব্ধ হয়ে নড়াইল-মাগুরা সড়ক অবরোধ করে। এসময় তারা খালি বস্তা হাতে নিয়ে মিছিল করে এবং হাবিবুল্লাহ বাহারের ডিলারশিপ বাতিলের দাবি জানান। হবখালী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান মিলন জানান, এই ভরা মৌসুমে কৃষকদের হাতে পরিমাণমত সার না পৌঁছানোর কারণে তারা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। পরে যৌথবাহিনীর সদস্য ও নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহানারা বেগম সোমবার সার দেওয়ার আশ্বাস দিলে কৃষকরা দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১০৪ ঘ.