ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে রোববার ইফতার করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন উ আহমেদ। সেনাপ্রধানের দেওয়া ইফতার অনুষ্ঠানে তিন শয়েরও বেশি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শরিক হন।
ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এই ইফতার অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিনও উপস্থিত ছিলেন।
উপদেষ্টা ও সেনাপ্রধান মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিরউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক মাসুদ আহমেদ এবং অনেক সেনা কর্মকর্তা এই ইফতারে শরিক হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এমএইচবি/১৯৫১ ঘ.
bdnews24