২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে গুলিসহ চারটি শাটার গান উদ্ধার

যশোরের মনিরামপুর উপজেলায় শনিবার গভীর রাতে চারটি শাটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

যশোর, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের মনিরামপুর উপজেলায় শনিবার গভীর রাতে চারটি শাটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের এসএসপি মিজানুর রহমান জানান, রাত ২টার দিকে মনিরামপুরের খেদাপাড়া গ্রামের আবু সিনার বাড়ির পাশের একটি মাচার নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি শাটার গান এবং ৩০৩ রাইফেলের তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে শার্শা উপজেলার বারোপোতা বাবলাতলা মোড় থেকে উদ্ধার করা হয় প্রায় এক লাখ টাকা দামের ৮৯ কেজি ভারতীয় সুতা এবং ২০ পিস শাড়ি। এ ঘটনায় পুটখালি গ্রামের কাপড় ব্যবসায়ী সাহেব আলীকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৯ ঘ.