২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সুপার পর্যায়ের আট কর্মকর্তা বদলি

পুলিশ সুপার পর্যায়ের আট কর্মকর্তার পদে শনিবার রদবদল আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সুপার পর্যায়ের আট কর্মকর্তার পদে শনিবার রদবদল আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়। ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের সিনিয়নর এনফোর্সমেন্ট অফিসার আনোয়ার হোসেন এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা ট্রেনিং স্কুলের (ডিটিএস) পুলিশ সুপার মকবুল হোসেন ভূঁইয়াকে পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। আনোয়ার হোসেনকে সিআইডির ডিটিএস এর অতিরিক্ত উপ মহাপরিদর্শক ও মকবুল হোসেনকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত উপ মহাপরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক এস এম হাফিজুর রহমানকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার, সারদা পুলিশ অ্যাকাডেমির এসপি আনসারউদ্দীন খান পাঠানকে ঢাকার পুলিশ সুপার, সুদান মিশন থেকে ফেরা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরকে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার, পুলিশ সদর দপ্তরে প্রেষণে কর্মরত হবিগঞ্জের পুলিশ সুপার রফিকুল ইসলামকে ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের সিনিয়র এনফোর্সমেন্ট অফিসার, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক আনোয়ার কামালকে হাইওয়ে পুলিশ (পূর্ব-কুমিল্লা) এর এসপি এবং খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) অধিনায়ক মোহাম্মদ সামসুদ্দীনকে বান্দরবানের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএমএ/জেকে/২১৪৫ ঘ.