২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আটটি ক্লিনিক ও প্যাথলজিক্যাল ল্যাবকে জরিমানা

শহরের বেসরকারি মালিকানাধীন আটটি ক্লিনিক ও প্যাথলজিক্যাল ল্যাবরেটরিকে বিভিন্ন অভিযোগে শনিবার ৫৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ফরিদপুর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের বেসরকারি মালিকানাধীন আটটি ক্লিনিক ও প্যাথলজিক্যাল ল্যাবরেটরিকে বিভিন্ন অভিযোগে শনিবার ৫৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলাও হয়েছে। ক্লিনিক ও ল্যাবগুলো হল- আরোগ্য সদন, উপশম, মুক্তি, শেফা, দেশ, এ্যাপোলো, মেডিনোভা ও পপুলার ডায়ানগস্টিক সেন্টার। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফরিদপুরের সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) জেসমিন আক্তার সাংবাদিকদের জানান, প্রয়োজনীয় কাগজ ও প্রশিক্ষিত ল্যাবকর্মী না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আটটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩১ ঘ.