২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নতুন গ্যাস সংযোগ দেয়ার প্রক্রিয়া শুরু ১৫ অক্টোবর

চট্টগ্রামে বিভিন্ন শিল্প ইউনিট, সিএনজি স্টেশন ও বিদ্যুৎ কেন্দ্রে আগামী ১৫ অক্টোবর থেকে গ্যাস সংযোগ দেয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 05:18 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিভিন্ন শিল্প ইউনিট, সিএনজি স্টেশন ও বিদ্যুৎ কেন্দ্রে আগামী ১৫ অক্টোবর থেকে গ্যাস সংযোগ দেয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান। এ সভায় চট্টগ্রামের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচি ও উপদেষ্টা পরিষদের সভায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভাশেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বন্দর নগরীতে ৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য দরপত্র ডাকা হয়েছে। এছাড়া সুনির্দিষ্ট কমিটির মাধ্যমে অগ্রাধিকার সনাক্ত করে শিল্প ইউনিট, সিএনজি স্টেশন ও বিদ্যুৎ কেন্দ্রে আগামী ১৫ অক্টোবর থেকে গ্যাস সংযোগ দেয়ার প্রক্রিয়া শুরু হবে। তিনি জানান, কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি ১৫ অক্টোবরের মধ্যে এ ব্যাপারে প্রস্তুতি শেষ করবে। গ্যাস সঙ্কটের কারণে গত প্রায় দেড় বছর ধরে চট্টগ্রামের শিল্প খাতে নতুন সংযোগ দেয়া বন্ধ ছিল। উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুদামের ব্যবস্থা করতে খাদ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সভায় মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, স