ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে কোটি কোটি টাকা লোকসান দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলার জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে চাচ্ছে। জাতীয় পতাকাবাহী বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার এই তথ্য জানিয়েছেন।
অংশীদারিত্বের মাধ্যমে বিমান পরিচালনার জন্য গঠিত কমিটির কমিটির সদস্য ও বিমান পরিচালনা পর্ষদের সদস্য জিয়াউল হক মামুন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কৌশলগত অংশীদার হওয়ার জন্য স
bdnews24