২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগে

ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। নির্বাচনী জোট গঠনের তোড়জোড়ও চলছে। দলীয় প্রধান শেখ হাসিনা দেশে ফিরলে নির্বাচনী কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 08:55 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। নির্বাচনী জোট গঠনের তোড়জোড়ও চলছে। দলীয় প্রধান শেখ হাসিনা দেশে ফিরলে নির্বাচনী কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আওয়ামী লীগ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়কে নির্বাচনী কার্যালয় হিসাবে ব্যবহার করবে। এজন্য ওই কার্যালয় গোছানোর কাজ শুরু হয়েছে। সৈয়দ আশরাফুল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "নির্বাচনী কাজের জন্য ওই কার্যালয়ে বেশ কয়েকটি নতুন কম্পিউটার আনা হয়েছে। দলের গত নির্বাচনী কার্যক্রমে যারা যুক্ত ছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ চলছে। নির্বাচনকে সামনে রেখে মিডিয়া সেন্টারের জন্য জায়গা খোঁজা হচ্ছে।" বাতিল হওয়া ২২ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে গঠিত মহাজোটের শরিক দলগুলোর সঙ্গেও এখন আবার যোগাযোগ চালানো শুরু করেছে আওয়ামী লীগ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "মহাজোটের শরিক দলগুলোর মধ্যে দুই-একটি দল নেত্রীর (হাসিনা) সঙ্গে যোগাযোগ করেছে। আমার সঙ্গেও কয়েকজনের কথা হয়েছে এবং আমাদের সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে অনেকে কথা বলেছেন। নেত্রী ফিরলেই নির্বাচনী কার্যক্রম পুরোদমে শুরু হয়ে যাবে।" চিকিৎসার জন্য সাময়িক মুক্তি নিয়ে শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। গতবারের মতো ধর্মভিত্তিক কোনও রাজনৈতিক দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল বলেন, "অসা