২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ বিষয়ক সেমিনারে যোগ দিতে ভারত গেলেন আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ চারদিনের সফরে রোববার সকালে ভারত গেছেন। সেখানে তিনি সন্ত্রাসবাদ বিষয়ক একটি আর্ন্তজাতিক সেমিনারে যোগ দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 11:05 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ চারদিনের সফরে রোববার সকালে ভারত গেছেন। সেখানে তিনি সন্ত্রাসবাদ বিষয়ক একটি আর্ন্তজাতিক সেমিনারে যোগ দেবেন। রোববার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, ইন্টান্যাশনাল অ্যাসোসিয়েশন অব চিফ অব পুলিশ (আএসিপি) এর এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় আঞ্চলিক কার্যালয় আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর ভারতের দিল্লীতে এই সেমিনারের আয়োজন করেছে। নূর মোহাম্মদ আগামী ১৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৭০০ ঘ.