২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

নওগাঁর পত্মীতলা উপজেলার আদানগর সীমান্তে শুক্রবার ভোরে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুলতান আহমেদ (২০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

নওগাঁ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পত্মীতলা উপজেলার আদানগর সীমান্তে শুক্রবার ভোরে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুলতান আহমেদ (২০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সুলতান নওগাঁর সাপাহার উপজেলার শিতলডাঙ্গা গ্রামের আজিজুল ইসলামের ছেলে। নওগাঁ ৩৪ রাইফেল ব্যাটালিয়ন আদানগর ক্যাম্পের হাবিলদার ওছমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমকে বলেন, সুলতান ভারত থেকে গরু নিয়ে আসার সময় আদানগর সীমান্তের ২৫৩/১৬ পিলারের কাছে পৌঁছালে ভারতের মালঞ্চ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিডিআর লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বলে গণি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০০৫ ঘ.