২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবি'র সমীক্ষায় গাজীপুর সদর হাসপাতালের 'সেবার' চিত্র

গাজীপুর সদর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা পেতে রোগীদের গড়ে ৩১ মিনিট এবং জরুরি বিভাগে ২২ মিনিট অপেক্ষা করতে হয়। এরপর চিকিৎসকের দেখা মিললেও তিনি সময় দেন মাত্র ৩ মিনিট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা পেতে রোগীদের গড়ে ৩১ মিনিট এবং জরুরি বিভাগে ২২ মিনিট অপেক্ষা করতে হয়। এরপর চিকিৎসকের দেখা মিললেও তিনি সময় দেন মাত্র ৩ মিনিট। গাজীপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) এক যৌথ সমীক্ষায় হাসপাতালটির 'সেবার' এই চিত্র বেরিয়ে এসেছে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হয়। গত এপ্রিল ও মে মাসে গাজীপুর সদর হাসপাতালে সেবা নিতে আসা ৫০৬ জন রোগীর ওপর এই সমীক্ষা চালানো হয়। অনুষ্ঠানে টিআইবি'র সহকারী কর্মসূচি কর্মকর্তা (গবেষণা ও তথ্য) আ ব ম রাশেদুজ্জামান বলেন, "বেলা দেড়টার পর সদর হাসপাতালের চিকিৎসকরা বহির্বিভাগে রোগী দেখেন না। অধিকাংশ ক্ষেত্রে তারা দুপুর ২ টার মধ্যে হাসপাতাল ত্যাগ করেন।" হাসপাতালের বেহাল অবস্থা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, সদর হাসপাতালের টয়লেট পিচ্ছিল ও নোঙরা। নারী