২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পল্লী বিদ্যুতের কার্যালয় ভাঙচুর, মোটরসাইকেলে আগুন

নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুতের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলা চালিয়েছে জনতা। তারা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2008, 04:38 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

নওগাঁ, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুতের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলা চালিয়েছে জনতা। তারা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পোরশা থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, "গত এক সপ্তাহ ধরে পোরশা উপজেলায় সীমাহীন লোডশেডিং হচ্ছে। মাগরিবের নামাজের পর পাঁচ শতাধিক মুসল্লি ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলা চালায়।" খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান। আনোয়ার হোসেন বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৫৯ ঘ.