২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে খালেদার ভাগ্নে তুহিনের ১৩ বছর কারাদণ্ড

দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম তুহিনকে বৃহস্পতিবার ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2008, 11:40 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম তুহিনকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে এ রায় দেন। আসামি তুহিন পলাতক রয়েছেন। রায়ে ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ায় তুহিনকে ১০ বছর এবং সম্পত্তির তথ্য গোপনের দায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুই সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে। অর্থাৎ তুহিনকে মোট ১৩ বছর কারাভোগ করতে হবে। আটক বা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে। এছাড়া অবৈধভাবে অর্জিত তুহিনের সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গত ডিসেম্বরে গুলশান থানায় এ মামলা দায়ের করেন। পরে তুহিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। এতে অভিযোগ করা হয়, তুহিন অবৈধভাবে ২ কোটি ৮ লাখ ৫৪ হাজার টাকার সম্পত্তির মালিক হয়েছেন এবং কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে ১ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। এর আগে কর ফাঁকির দায়ে একটি মামলায় তুহিনকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। শাহরিন ইসলাম তুহিন ১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নীলফামারী-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৭৩০ ঘ.