২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ঘুষের টাকাসহ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

জকিগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক হারুনুর রশীদ চৌধুরীকে বুধবার রাতে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 05:40 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

সিলেট, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জকিগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক হারুনুর রশীদ চৌধুরীকে বুধবার রাতে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাত সাড়ে ৮টায় জকিগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডি. জামান নীলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জকিগঞ্জ উপজেলার বীর শ্রী ইউনিয়নের বালিগ্রামের আবুল হোসেনের কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়ার সময় রাত সাড়ে ৮টায় দুদক সদস্যরা তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।" তিনি জানান, রাত ১০টায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তাকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আবুল হোসন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বিরুদ্ধে একটি অপহরণ ও একটি হত্যা মামলা আছে এবং এই মামলাগুলো থেকে অব্যাহতি পাওয়ার জন্য ওই পুলিশ কর্মকর্তা ২০ হাজার টাকা দাবি করেন। এ ঘটনা তিনি দুদককে জানালে তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩৩০ ঘ.