২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার কমিশনে সচিব নিয়োগ

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হুমায়ুন খালেদকে নবগঠিত জাতীয় মানবাধিকার কমিশনের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 12:32 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হুমায়ুন খালেদকে নবগঠিত জাতীয় মানবাধিকার কমিশনের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বুধবার এ নিয়োগ দেয়। সরকার গত ১ সেপ্টেম্বর জাতীয় মানবাধিকার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে। কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের জন্য যোগ্য ব্যক্তি বাছাই করতে ইতোমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৮২৫ ঘ.