২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় র‌্যাবের 'বন্দুকযুদ্ধে' গণমুক্তির ক্যাডার নিহত

কুষ্টিয়ার খোকসা উপজেলার সমসপুর গ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত গণমুক্তি ফৌজের ক্যাডার শফিক (৩৫) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 09:47 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার খোকসা উপজেলার সমসপুর গ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত গণমুক্তি ফৌজের ক্যাডার শফিক (৩৫) নিহত হয়েছেন। র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের ক্যাপ্টেন সাজ্জাদ জানান, র‌্যাবের একটি দল ভোর সাড়ে ৫ টার সময় সমসপুর গ্রামে অভিযানে যায়। শফিক ও তার সঙ্গীরা ওই সময় গ্রামের একটি ইট ভাটার পাশে গোপন বৈঠক করছিল। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুড়তে শুরু করে। র‌্যাব পাল্টা গুলি করলে শফিক ঘটনাস্থলে নিহত হন। তার সহযোগীরা পালিয়ে যায়। শফিক সমসপুর গ্রামের হোসেন আলী শেখের ছেলে। খোকসা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। র‌্যাব কর্মকর্তা সাজ্জাদ জানান, ঘটনাস্থল থেকে একটি নাইন-এমএম পিস্তল, একটি শার্টারগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। খোকসা থানার উপ-পরিদর্শক (এসআই) নওশের জানান, শফিক স্থানীয় টিক্কা বাহিনীর সদস্য ছিল। তার বিরুদ্ধে খোকসা ও পার্শ্ববতী পাংশা থানায় তিনটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩৬ ঘ.