২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় জলিলের জামিন আবেদন

অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় জামিন আবেদন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। এদিকে তার প্যারোলের মেয়াদ আরও ১০ দিন বাড়িয়েছে সরকার। বুধবারই তার প্যারোলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 06:30 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় জামিন আবেদন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। এদিকে তার প্যারোলের মেয়াদ আরও ১০ দিন বাড়িয়েছে সরকার। বুধবারই তার প্যারোলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার ব্যারিস্টার আমীর-উল-ইসলাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় জলিলের পক্ষে জামিন আবেদন করেন। হাইকোর্টের বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মামনুন রশিদের সমন্বয়ে গঠিত বেঞ্চে তিনি এ আবেদন করেন। বুধবার এ আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে কারাবন্দি আব্দুল জলিলের প্যারোলের মেয়াদ ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। আব্দুল জলিল প্যারোলে মুক্তি নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে গত ৩১ আগস্ট দেশে ফেরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/জিএনএ/১২২০ ঘ.