২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙন ঠেকাতে জামালপুরে ৪৮ কিমি বাঁধ হবে: সি এস করিম

যমুনার ভাঙন থেকে জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ এলাকা রক্ষার জন্য ৪৮ কিলোমিটার বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন পানিসম্পদ উপদেষ্টা সি এস করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

জামালপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনার ভাঙন থেকে জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ এলাকা রক্ষার জন্য ৪৮ কিলোমিটার বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন পানিসম্পদ উপদেষ্টা সি এস করিম। শনিবার দুপুরে জামালপুরের ভাঙন ও বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উপদেষ্টা বলেন, "ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ইতোমধ্যে বেশ কয়েকটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ইসলামপুর ও দেওয়ানগঞ্জবাসীকে বন্যা থেকে রক্ষার জন্য একটি দীর্ঘমেয়াদী প্রকল্প জমা দেয়ার জন্যও পাউবোকে নির্দেশ দেওয়া হয়েছে।" এ দুই উপজেলায় বাঁধ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে পাউবোর কর্মকর্তারা আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবে বলে জানান তিনি। পাউবো'র অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম মো. আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৪৮ কিলোমিটার বাঁধের জন্য ১০০ কোটিরও বেশি টাকার একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।" তিনি জানান, যমুনার ভাঙনে গত দুই বছরে দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের ২০টিরও বেশি গ্রাম নদীগর্ভে হারিয়ে গেছে। উপদেষ্টা সি এস করিম শনিবার দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের ফুটানি বাজার এবং ইসলামপুর উপজেলার বাহাদুরাবাদ রেলস্টেশন ঘাটের ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। অন্যান্যের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এইচ এস মোজাদ্দাদ ফারুক, কৃষি স