২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাঁচ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় শুক্রবার শনিবার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের পটিয়ায় শুক্রবার শনিবার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটিয়া উপজেলার বেলখাইন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- আবু সিদ্দিক (৩০), দিদারুল আলম দিদার (৩০), মো. ইসমাইল ওরফে ইউনুস (৩৫), মোহাম্মদ নিজাম (৩২) ও ইসমাইল ওরফে বাইল্যা (৩৮)। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস থোয়াই মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আড়াইটার দিকে বেলখাইন গ্রামের বুদ্বুরা এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আবু সিদ্দিক ও দিদারকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে একই এলাকা থেকে অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, ডাকাতদের কাছ থেকে কোন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমএসবি/১৯৪৪ ঘ.