২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা পরিস্থিতির অবনতি

নদীর পানি বাড়তে থাকায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে ঢাকার পূর্বাঞ্চলের নিচু এলাকায় পানি আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 07:40 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদীর পানি বাড়তে থাকায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে ঢাকার পূর্বাঞ্চলের নিচু এলাকায় পানি আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে শনিবার পূর্বাভাস কেন্দ্র একই সঙ্গে জানিয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাড়লেও এর গতি ধীর। পদ্মার পানিও কমতে শুরু করেছে। আগামী দুই-তিন দিন পর পরিস্থিতির উন্নতি হতে পারে। পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, ঢাকার দোহার ও নবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় আগামী দুই-একদিনে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। এরপর থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য শনিবার জামালপুর যান কৃষি উপদেষ্টা সিএস করিম। তার সঙ্গে ছিলেন কৃষি স