ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) রেখেছেন।
সকালে হার্ট ফাউন্ডেশনের হৃদরোগ বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ডা.এম এ মালেকের নেতৃত্বে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
বিগ্রেডিয়ার মালেক সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''তিনি হৃদরোগে আক্রান্ত। ৪৮ ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না। এ সময়ের আগে তাকে শঙ্কামুক্ত বলা যাবে না। আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।''
নজরুল ইসলাম খানের ছেলে অনিক ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আমরা দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর কাছে তার আরোগ্যের জন্য দোয়া চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১১১৯ ঘ.
bdnews24