বাগেরহাট, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মংলা বন্দরে ঢোকার মুখে বঙ্গোপসাগরের হিরণ পয়েন্টের কাছে ডুবোচরে আটকে যাওয়া সার বোঝাই বিদেশি জাহাজটি উদ্ধার হয়নি।
পানামার পতাকাবাহী এমভি ভেনাশিন আয়রন নামের জাহাজটি টাগবোটের সাহায্যে উদ্ধারে ঝুঁকি রয়েছে বলে বিকল্প ব্যবস্থা হিসেবে মাল খালাস করে একে ভাসিয়ে তোলার উদ্যোগ নিয়েছে শিপিং এজেন্ট লিটমন্ড শিপিং লিমিটেড।
তবে প্রয়োজনীয় প্রস্তুতি শেষে কাজ শুরু করতে আরও ৪৮ ঘন্টা সময় লাগতে পারে বলে লিটমন্ডের কর্মকর্তারা জানিয়েছেন।
ভেনাশিন আয়রন জাহাজটি বাংলদেশ কেমিক্যাল ইণ্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) প্রায় ১৬ হাজার মোট্রক টন ইউরিয়া সার নিয়ে মংলা বন্দরে আসছিল।
মঙ্গলবার সকালে জাহাজটি হিরণ পয়েন্ট থেকে প্রায় সাত নটিক্যাল মাইল দেিণ ডুবোচরে আটকে পড়ে।
মংলা বন্দরের হারবার মাস্টার মো. এনামুল হক বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে জানান, ঘটনাস্থলে পৌঁছে পর্যবেণের পর টাগবোট শিবসার কর্মচারিরা জানিয়েছেন- ভেনাশিন আয়রনের ক্যাপ্টেন তাদের বলেছেন জাহাজটি টো করে টেনে নামানোর মত অবস্থায় নেই। বরং এ ধরনের কোন প্রচেষ্টার কারণে জাহাজের তলদেশে ফাটল সৃষ্টির আশঙ্কা রয়েছে।
এছাড়া বঙ্গোপসাগরের ওই এলাকায় সাগর উত্তাল রয়েছে। ফলে জাহাজের ক্যাপ্টেনের প থেকে শিপিং এজেন্টেকে জাহাজ থেকে কিছু পণ্য খালাস করে একে ভাসিয়ে তোলার মাধ্যমে জাহাজটিকে উদ্ধারের চেষ্টা চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
মংলা বন্দরের ডেপুট
bdnews24