২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির অনশনরত ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবিতে অনশনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবিতে অনশনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক কামাল লোহানীসহ বেশ কয়েকজন শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী বুধবার অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। গত শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার রাতে ও বুধবার সকালে ১০ জনকে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ শিক্ষার্থীরা হলেন- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শাহাদাত উল্যাহ, অঞ্জলী ইসলাম, মালবিকা সরকার চৈতী, কবীর হোসাইন, মাশকুরা রহমান, কৌশল চাকমা, হাবিবুর রহমান জুয়েল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাকিলা মাহজাবীন তন্বী, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মোহাম্মদ আল আমিন এবং আফিফা রাজ্জাক। তাদেরকে স্যালাইন দেওয়া হচ্ছে। এর মধ্যে শাহাদাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য হাসপাতালের চিকিৎসক মো. সহিদ উদ্দিন। এখনও অনশনস্থলে রয়েছেন- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চিন্ময় গুপ্তা, ডেনিশ চাকমা, হাসনাইন নাহিয়ান, বাংলা বিভাগের রাতুল সেন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ধীমান মলি