২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুই জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুটি জাহাজের সংঘর্ষ হয়েছে। তবে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি বা কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 01:11 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুটি জাহাজের সংঘর্ষ হয়েছে। তবে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি বা কেউ হতাহত হয়নি। মঙ্গলবার একটি সারবাহী জাহাজ মাল খালাস করে বন্দর ছেড়ে যাওয়ার সময় বহির্নোঙরে একটি স্ক্র্যাপ জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ মো. ফরহাদ উদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে উত্তর কোরিয়ার পতাকাবাহী 'এমভি ঝ্যাং সান' ইউরিয়া সার খালাস করে বন্দর ত্যাগ করার সময় পানামার পতাকাবাহী স্ক্র্যাপ জাহাজ 'ফ্রিওকিনফকে (Friokyknof) ধাক্কা মারে। তবে এতে বড় ধরনের ক্ষতি বা কেউ হতাহত হয়নি বলে তিনি জানান। ফরহাদ উদ্দিন জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক আছে। তবে উত্তর কোরীয় জাহাজ এমভি ঝ্যাং সান এখনও বন্দরেই অবস্থান করছে। গত ২০ আগস্ট চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে বাজুলা ভ্যালি নামের শ্রীলংকার চালবাহী একটি জাহাজ ডুবে গিয়েছিল। মারা গিয়েছিলেন একজন ক্রু। ওই দিনে বন্দর চ্যানেলে আরেকটি লাইটারেজ জাহাজ ডুবে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমএসবি/১৯০০ ঘ.