২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী চলছে ভোটার তালিকার ত্রুটি সংশোধনের কাজ

চলতি মাসের শুরু থেকে সারাদেশের ভোটার তালিকায় ভুল-ত্রুটি সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষেয়ে জেলা, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা ও সহকারী নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ইসি সচিবালয়ের উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 12:58 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের শুরু থেকে সারাদেশের ভোটার তালিকায় ভুল-ত্রুটি সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষেয়ে জেলা, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা ও সহকারী নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ইসি সচিবালয়ের উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ। তিনি বলেন, "ভোটার তালিকায় কোনো ত্রুটি ধরা পড়লে সংশোধন করে তা সংশ্লিষ্ট সেনা বা নৌ ইউনিটের মাধ্যমে পুনঃমুদ্রণের ব্যবস্থা করতে বলেছে ইসি সচিবালয়।" ভোটার তালিকা সংশোধনের জন্য তৃণমূল পর্যায়ের কর্মকর্তারা পুরো সেপ্টেম্বর পর্যন্ত সময় পেলেও এ কাজ আগামী দু'সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেতে পারে বলে জানান মিহির সারওয়ার মোর্শেদ। ভোটার তালিকার গুণগত মান পরীক্ষা, সংশোধন ও মুদ্রণ বিষয়ে ইসি'র নির্দেশনায় বলা হয়েছে, অনেকস্থানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। তবে কোনো কোনো এলাকার ভোটার তালিকার মধ্যে কিছু ভুলত্রুটি দেখা গেছে। তাই তালিকা পরীক্ষা করে ভুল আছে কিনা- তা নির্ধারণ ও সংশোধন করা প্রয়োজন। জামালপুরের জেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটার তালিকার ভুল-ত্রুটি সংশোধনের জন্য ইসির পাঠানো চিঠি আমরা রোববার পেয়েছি। এর পরপরই সংশোধনের কাজ শুরু হয়েছে। সেপ্টেম্বর মাস জুড়ে তা চলবে।" ভোটার তালিকার প্রচ্ছদে এলাকার নাম ও কোড নম্বর, তালিকার সব কপিতে ভোটারের প্রথম ও শেষ ক্রমিকের সামঞ্জস্যতা, পৃষ্ঠা নম্বরের ধারাবাহিকতা, ভোটারের ছবি'র স্পষ্টতাসহ মোট সাতটি বিষয়ে ত্র"টি সংশোধনের নির্দেশ দিয়েছে ইসি। গত জুলাইয়ে সারাদেশে ভোটার নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এবার আট কোটির বেশি ভোটার নিবন্ধিত হয়েছে। এদিকে, নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য মঙ্গলবার পর্যন্ত ৪৪টি রাজনৈতিক দল আবেদনপত্র সংগ্রহ করেছে। দলগুলো হলো- বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী বিপ্লবী পরিষদ, বাংলাদেশ নেজামে ইসলাম, মুক্তিযোদ্ধা জনতা দল, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ লেবার পার্টি, জনমুক্তি পার্টি, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি), জাতীয় নাগরিক মঞ্চ, ইসলামিক ডেমোক্রেটিক পার্টি, জাতীয় বিপ্লবী ফ্রন্ট (এনআরএফ), বাংলাদেশ নয়া সামাজিক দল, বাংলাদেশ মুসলীম লীগ, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (ইশা), বাংলাদেশ খেলাফত মজলিস, জাকের পার্টি, জাতীয় পার্টি, জনতার সংহতি, বাংলাদেশ এল এল বি, গণফোরাম, বাংলাদেশ তরিক ফেরারেশন, মুক্তিযোদ্ধা কমিউনিজম ডেমোক্রেটিক পার্টি (এফএফসিডিপি), বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশ আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), জাতীয় লীগ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, চেতনার বাঙালি, সামাজিক রাজনৈতিক আন্দোলন, পাকমন পিপলস পার্টি (পিপিপি), পাবলিক পার্টি, ফরওয়ার্ড পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশ সচেতন নাগরিক মঞ্চ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ মুক্তিযোদ্ধা কৃষক শ্রমিক ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও নির্দলীয় জন আন্দোলন। রাজনৈতিক দলের নিবন্ধন ফরম সংগ্রহের ব্যাপারে কমিশন সচিব জানান, আবেদনপত্র বিতরণ ও জমা দেওয়ার কার্যক্রম ২৭ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএইচবি/১৮৫১ ঘ.