চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিরণীতে তথ্য গোপন করার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের (চসিক) পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক ও সিবিএ'র সভাপতি জালাল উদ্দিন আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকালে দুদকের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক আবদুস সালাম ডবলমুরিং থানায় মামলাটি করেন।
জালাল উদ্দিন বর্তমানে পলাতক রয়েছেন।
দুদক কর্মকর্তা আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৮১ লাখ ১৩ হাজার ৫২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৫১ লাখ ১৬ হাজার ৩৩১ টাকার সম্পদের তথ্য গোপন করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সিবিএ (ঈড়ষষবপঃরাব ইধৎমধরহরহম অমবহঃ) সভাপতি জালাল উদ্দিনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।"
তিনি বলেন, জালাল উদ্দিন দুর্নীতি দমন কমিশনে ৬০ লাখ ৭৭ হাজার ৫০০ টাকার হিসাব বিবরণী জমা দিয়েছেন।
দুদকের অনুসন্ধানে জানা গেছে- জালাল উদ্দিনের ১ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৩০৫ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে স্থাবর-অস্থাবর মিলিয়ে তার বৈধ সম্পদের পরিমাণ ৪৯ লাখ ৬৯ হাজার ২৫৩ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমএসবি/১৮২৯ ঘ.
bdnews24