২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ উপসচিব পদে রদবদল

প্রশাসনের নয় জন উপ-সচিবসহ ১১ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার এ সব রদবদলের আদেশ জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের নয় জন উপ-সচিবসহ ১১ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার এ সব রদবদলের আদেশ জারি করেছে। এদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব নাসিমা বেগমকে বিয়াম ফাউন্ডেশনের পরিচালক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল কাইয়ূম মিয়াকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইয়েদুর রহমানকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন উপ-সচিব ডা. আমিনুল ইসলামকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বদলির আদেশাধীন আবদুস সালাম মিয়াকে ডাক অধিদপ্তরের পরিচালক এবং সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব আমীর হোসেনকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অতিরিক্ত পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ে নিয়োগের আদেশাধীন ওএসডি উপ-সচিব নাসরিন আরা সুরাত আমিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ও বিআরটিসির পরিচালক নূরুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। বিসিএস প্রশাসন একাডেমির উপ-পরিচালক হিসেবে কর্মরত উপ-সচিব নাভাস চন্দ্র মণ্ডলকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিসিএস প্রশাসন একাডেমির উপ-পরিচালক হিসেবে কর্মরত সিনিয়র সহকারী সচিব বেগম শাহানাকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং সিনিয়র সহকারী সচিব সৈয়দা নওশীন পন্নীকে ওই পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬১৬ ঘ.