২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লে. জেনারেল মাসুদকে অস্ট্রেলিয়ায় হাইকমিশনার নিয়োগ

লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 11:18 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ১/১১ এর ঘটনাপ্রবাহের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর। জরুরি অবস্থা জারির পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার শুরুতে দুর্নীতিদমন সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান সমন্বয়কারী ছিলেন তিনি। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য গত ৮ জুন মাসুদ উদ্দিনের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এর এক সপ্তাহ আগে তাকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে বদলি করে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট করা হয়েছিল। মাসুদ উদ্দিনের জন্ম ১৯৫৪ সালের ৩০ জুন ফেনী জেলায়। সেনাবাহিনীতে ১৯৭৫ সালের ১ মে তিনি কমিশন লাভ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এমআই/১৭১০ ঘ.