২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সচিব কামরুল ইসলাম সিদ্দিকী মারা গেছেন

যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক সচিব ও এলজিইডির প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 09:59 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক সচিব ও এলজিইডির প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকী মারা গেছেন। স্থানীয় সময় রোববার রাত আড়াইটার দিকে নিউ জার্সির একটি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ সেক্রেটারিয়েটের নির্বাহী সম্পাদক রেবা পাল। কামরুল ইসলাম সিদ্দিকী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ সেক্রেটারিয়েটের সভাপতি ছিলেন। রেবা পাল বলেন, "স্টকহোমে পানি বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে গত ১৩ আগস্ট তিনি বাংলাদেশ ত্যাগ করেন। এরপর যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বড় ছেলে সাইফুল ইসলাম সিদ্দিকীর বাসায় যান। সেখানে স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/১৫৫০.