২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ দেয়ার চেষ্টা: পুলিশ কনস্টেবলের সাত বছর কারাদণ্ড

ঘুষ দেয়ার চেষ্টার অপরাধে পুলিশ কনস্টেবল গোলাম আজমকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ দেয়ার চেষ্টার অপরাধে পুলিশ কনস্টেবল গোলাম আজমকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে বলা হয়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার নৌ পুলিশ ফাঁড়ির সদস্য গোলাম আজম চাকরিতে সুবিধা পাওয়ার আশায় গত বছরের ১৮ নভেম্বর ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ মহাপরিদর্শক মো. নাজমুল হককে এক লাখ টাকা ঘুষ দেয়ার চেষ্টা করেন। নাজমুল হক ওইদিনই বিষয়টি রমনা থানায় জানালে থানার উপপরিদর্শক সমীরচন্দ্র সূত্রধর এ মামলা দায়ের করেন। এরপর গোলাম আজমকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. শামসুল আলম গত ৩০ জুন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। শুনানি শেষে রোববার আদালত রায় ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জেকে/১৭৪২ ঘ.